শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ঘাটাইলে গরুর গুতোয় গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ষাড় গরুর শিংয়ের আঘাতে লক্ষী রানি দাস (৫০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী রানি দাস (৫০) দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হীরালাল দাসের স্ত্রী। তার পরিবারে এক মেয়ে, তিন ছেলে ও স্বামী আছেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিহত গৃহবধূ লক্ষীরানি দাস তার বাবার বাড়ি উপজেলার ধলাপাড়া যাওয়ার জন্য রাস্তায় বের হন। এ সময় একই এলাকার পাশের বাড়ি উমর আলী হাজীর একটি ষাড় গরু গোয়াল থেকে খুটা ভেঙে ছুটে এসে রাস্তায় গৃহবধূকে চাপা দেয়। এতে শিংয়ের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টায় তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ