বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ৫১ তম বার্ষিক সভা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই দ্বীনি সভা চলবে রাত ১১টা পর্যন্ত।

এদিকে রাজারকুল আজিজুল উলুমের মোহতামীম মাওলানা মোহছেন শরীফ বলেন, আমাদের এই এলাকার অন্যতম বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি। দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে এই মাহফিল চলে আসছে। এলাকাবাসী অপেক্ষায় থাকে রাজারকুল আজিজুল উলুমের সভার জন্য। এ সভা থেকে তারা দ্বীনের খোরাক পায়। যারা কাছাকাছি আছেন তাদের সবার কাছে দ্বীনি দাওয়াত রইলো। যারা দূরে আছেন তাদের কাছে একান্ত দোয়া চাই মাহফিল যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত আমাদের এই বার্ষিক সভা। প্রতি বছরই বার্ষিক সম্মেলনে মানুষের ঢল নামে। এ বছরও এর ব্যতিক্রম হবে না আশা করছি।

মাওলানা মোহছেন শরীফ জানান, দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা খোরশেদ আলম কাসেমী, ফরিদপুরের প্রসিদ্ধ আলেম মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী, মাওলানা মীযানুর রহমান বুখারী, মাওলানা মোস্তফা নূরী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

তিনি জানান, এ সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ১০ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ