শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার গৌরনদী উপজেলার ইল্লা এলাকার মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, গ্রেফতারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ