শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ।

এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হওয়ার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ