শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত সাইফা আক্তার (৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল সাইফা। ওই সময় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম  বলেন, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগেরভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ