শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল‌নে পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের হাত থে‌কে বেঁচে ফির‌বেন ব‌লে আশা ক‌রেন‌নি ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকা‌লে ডি‌বি পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের শিকার হন তি‌নি। পু‌লিশ যখন গ্রেপ্তার ক‌রে নি‌য়ে যায় তখন তা‌কে ভয় না পে‌তে পিঠ চাপ‌ড়ে সাহস দেন তাঁর মা  শামীম বরকত লাকী। সে ভি‌ডিও তখন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মুহূ‌র্তে ভাইরাল হয়ে যায়।

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজা‌রের হো‌টেল লা ভি‌ঞ্চি‌তে বি‌ভিন্ন গণমাধ্যমের সি‌নিয়র সাংবা‌কিদের স‌ঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রা‌খেন, পু‌লিশ কর্তৃক নির্যা‌তিত ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও আন্দোল‌নে অনু‌প্রেরণাকারী সাহসী মা শামীমা বরকত লাকি।

সভায় ভয়াবহ নির্যাত‌নের কথা সাংবা‌দিক‌দের সাম‌নে তুলে ধ‌রে সা‌নিয়াত বলেন, তাঁর চোখ বেঁধে ঝু‌লি‌য়ে নির্যাতন ক‌রে ডি‌বি পু‌লিশ।  নির্যাত‌নে পা ও শরী‌রের বি‌ভিন্ন অংশ থেত‌লে দেয়া হয়। কিন্তু দে‌শের বি‌ভিন্ন সেক্ট‌রে স্বৈরাচা‌রের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তি‌নি।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, একাত্তর টি‌ভির সিই‌ও শফিক আহ‌মেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান ও যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, ভার্চুয়া‌লি বক্তব্য রা‌খেন যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। প‌রে সাংবা‌দিক শ‌ফিক আহ‌মে‌দের জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কাটেন উপ‌স্থিত গণমাধ্যম কর্মীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ