শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

তিনি বলেন, শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কবর রচনা করে গেছেন। দৈব কোন ঘটনা না ঘটলে আগামী ১০০ বছরের মধ্য আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ এ কে এম মকছুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা তরুণ কুমার ভট্টাচার্য্য ও বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ