শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘প্রতি ফোটা রক্তের বিচার করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলার আমির বলেন, হাসিনা তোমার আসতে হবে না, আমরা তোমাকে নিয়ে আসব,  প্রতি ফোটা রক্তের বিচার করা হবে।

বিনোদপুর ইউনিয়ন জামায়াত আমির হাফেজ মাওলানা নুর হোসাইন সভাপতিত্ব বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে কর্মী সমাবেশে একথা বলেন।

তিনি আরো বলেন, ১৬টি বছর আমরা কথা বলতে পারি নাই। অথচ জুলাইয়ের ১ তারিখ যখন আমাদের নিষিদ্ধ করা হয়েছে- তখন আমাদের শপথের কর্মী (রোকন) প্রায় ১ লাখ। যত ঝরবে রক্ত জামায়াত হবে শক্ত,  যত ঝরবে  রক্ত,  ইসলাম হবে শক্ত, যত ঝরবে রক্ত, শিবির হবে শক্ত।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মামুন উদ্দিন গর্বিত পিতা আবদুল মতিন কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। আন্দোলন শহীদ পরিবারকে বিনোদপুর ইউনিয়ন জামায়াতের পক্ষে থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা  মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য নোয়াখালী শহর আমির মুহাম্মদ ইউসুফ, গাজীপুর মহানগর আমির নেয়ামতুল্লাহ শাকের, শহর সেক্রেটারি মায়াজ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ