শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

দুই হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে, মুক্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের দুই হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন মাদারীপুরের সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ উল হাসান চৌধুরী।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুই সংসদের উপস্থিতিতে জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর পৌর শহরের লেকপাড়ে ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামে এক শিক্ষার্থী মারা যায়। এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়রের খাগছাড়ায় যুবলীগ-ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে তাওহীদ সন্ন্যামাত নামে আরেক যুবক নিহত হয়। এই দুই ঘটনায় পৃথক দুটো মামলা হয়। যেখানে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে আসামি করা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিলে রবিবার সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু মাদারীপুরের সিনিয়ন জুডিশিয়াল আদালতের হাকিম শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এসময় আদালতে সরকারি কৌশলী উপস্থিত ছিলেন। পরে তাদের মাদারীপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতে শাজাহান খান ও ড. গোলাপের সমর্থকরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। পুলিশকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়। এ ঘটনায় সরকারি কৌশলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে আসামিপক্ষের আইনজীবী বাবুল আখতার বলেন, দুই হত্যা মামলায় সাবেক দুই এমপির জামিন চাওয়া হয়। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ