শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

পিকনিক বাস বিদ্যুতায়িত: নাঈমকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মধ্যে একজন ফেনী শহরের মাস্টারপাড়ায় বসবাসরত নাঈম হোসাইন। তিনি ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোতাহার হোসেন শাহীনের ছেলে।

নাঈমের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ তার স্বজনরা। প্রতিবেশীরা জানান, নিহত নাঈম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

নাঈমের চাচাতো বোন সুরভী বলেন, আমরা এ মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। আকস্মিক এমন ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। এতো তাড়াতাড়ি ভাইকে হারাবো কখনো ভাবিনি। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে নাঈম দ্বিতীয় সন্তান। তার বড় ভাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ। নাঈম খুবই নম্র-ভদ্র ও মেধাবী ছিল। তাকে নিজ গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় দাফন করা হতে পারে। মরদেহ ফেনীতে পৌঁছালে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নাঈমের প্রতিবেশী ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১৪ বছর তাদের বাসায় ভাড়া ছিলাম। আমরা পাশাপাশি ফ্লাটে থাকতাম। নাঈমকে ছোটবেলা থেকেই দেখে আসছি, এতো ভদ্র ও বিনয়ী ছিল যা বর্ণনাতীত।

শনিবার সকালে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থী নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ