শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফুলপুরে জমিয়তের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান, ময়মনসিংহ

ময়মনসিংহে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায়  ফুলপুর মহিলা কলেজ রোডস্থ 'সানাই কমিউনিটি সেন্টা'রে এ কাউন্সিলের আয়োজন করা হয়।

অধিবেশনে উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী , সহ-সভাপতি মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদি, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন প্রমুখ।

অধিবেশনে ফুলপুর আদর্শ মাদরাসার মুহতামিম মাওলানা আবু রায়হানকে সভাপতি ও মুফতি আওলাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ফুলপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা মাকসুদুল আলম, মাও. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মো. মাহমুদুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাও. মুখলেছ, সাংগঠনিক সম্পাদক মাও. কেফায়েত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির উদ্দিন, মাও. শরীফুল ইসলাম, মাওলানা আলমগীর, প্রচার সম্পাদক মাও. আবুল বাশার, অর্থ সম্পাদক মাও. ইব্রাহিম।

অনুষ্ঠানে ১৩ সদস্যের কমিটির পাশাপাশি ৯ সদ বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।উপদেষ্টারা হলেন- প্রধান উপদেষ্টা মাওলানা এমদাদুল হক, মাওলানা আইনুদ্দিন, ফজলুল হক, মাওলানা ইয়াহিয়া, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আজিমুদ্দিন শাহজামালী মাওলানা নঈম উদ্দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ