শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামি সম্মেলন আজ; আলোচক থাকছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন আল্লামা সাইয়েদ হাসান আসজাদ মাদানী (ভারত)।

রবিবার (২৪ নভেম্বর) জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই আন্তর্জাতিক ইসলামি সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মাওলানা নুরুল হক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি আকরামুল হক।

সম্মেলনে আলোচক হিসেবে থাকবেন অন্তরবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা নুরুল ইসলাম (ওলিপুরী), হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসিত খান সিরাজী প্রমুখ।

মহাসম্মেলনের ব্যাপারে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সেক্রেটারী মাওলানা আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন,  "ঐতিহাসিক এই  মহাসম্মেলনকে ঘিরে পুরো কুমিল্লাবাসী নতুনভাবে উজ্জীবিত হয়েছে। আলেম-উলামা, ছাত্র-জনতা সকলেই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যে মুখিয়ে আছে। আমরাও মহাসম্মেলনের সব রকমের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ