শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক

মাদারীপুর প্রতিনিধি

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে। শুধু পুরুষরাই নয়, নারীরাও এই জুলুমকারীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।

এ সময় টেকেরহাটের বড় পিরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ ওলামারা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ