শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম
ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) শহরের দারুল ইসলাম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর আমির মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আগষ্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে অপশাসন ও দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ন, তারুন্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হ‌ওয়ার আহবান জানান। তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরন করে এসেছে। কিন্তু আমরা এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। স্বাধীনতার পর আমাদেরকে দুদফা নিষিদ্ধ করা হয়। তারপরও আমরা বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন, নজেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ ও ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন,নসদর উপজেলা জামায়াত নেতা মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ