বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চিন্ময়ের মুক্তির মিছিলে এ ছয়জন কারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।

পুলিশ জানায়, আটকরা কিছুদিন ধরে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের হোসেনের বাসায় অবস্থান করছিলেন। মুসলিম হয়েও তারা কেন চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যে ঘটনাস্থলে যাই। এ সময় তাদের জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ