শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

শিবালয়ে ডিগ্রি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ১৭ জন শিক্ষার্থী প্রতারণার শিকার হয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হয়েছেন। পরীক্ষা দিতে না পেরে হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্বাবিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা এডমিট কার্ড তুলতে গত বৃহস্পতিবার কলেজে গেলে তাদের (১৭ জন) শিক্ষার্থীর কার্ড আসেনি বলে কলেজ থেকে তাদের জানানো হয়। এরপরও তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয় কলেজ থেকে।

তারা যথারীতি সোমবার পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে গেলে তাদের পরীক্ষা দিতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা বিষয়টি প্রিন্সিপ্যালকে জানানোর পরও তিনি তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেননি এবং তাদের কোন সহযোগিতা করেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা আরো জানান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন মিঠুর কাছে তারা ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের জন্য ৩ হাজার টাকা করে জমা দেওয়া। ওই টাকা তিনি কলেজ ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

নামা প্রকাশ না করার শর্তে একজন কলেজ শিক্ষক বলেন, এর জন্য সম্পূর্ণ দায়ী কলেজ অধ্যক্ষ। এর দায়ভার তাকেই নিতে হবে। কারণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ভাল-মন্দ দেখভালের দায়-দায়িত্ব অধ্যক্ষের।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারের নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোন সদত্তোর না দিয়ে পাশ কাটিয়ে চলে যান।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ করেছে। যে ব্যক্তি ফরম ফিলাপের কথা বলে টাকা নিয়ে জমা দেয়নি এবং শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে- তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ