শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নওগাঁয় ‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

ঢাকার পিলখানা ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে হত্যার ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কের পাশে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও পরিবারের স্বজনরা এই মানববন্ধন করেন।

সমন্বয়কারী দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা অফিসারদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনার ধামাচাপা দেওয়া হয়। চাকরিচ্যুতির পর বিডিআর সদস্যরা পরিবার নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কারাবন্দী বিডিআর সদস্যের সন্তান মৌসুমি বলেন, আমার বাবাকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু আমার বাবা এর সাথে জড়িত ছিল না। বিগত ১৬ বছর আমি আমার বাবার আদর ও স্নেহ থেকে বঞ্চিত।  আমার বাবাসহ যারা এখনো জেলখানায় বন্দী আছেন, তাদের দ্রুত মুক্তি করে দেয়ার দাবি জানাই।

আরেক চাকরিচ্যুত বিডিআর সদস্যের মেয়ে রেশমা বলেন, আমার বাবা কোন অপরাধ করে নাই। তারপরও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একটাই দাবি আমার বাবার মতো যারা কোন অপরাধ না করেও চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনরায় চাকরি দেওয়া হোক এবং যারা এসব হত্যার সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করে শস্তির আওতায় আনা হোক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ