শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

অল্পে রক্ষা পেলেন সারজিস-হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনাকবলিত ওই গাড়িতে তারা ছিলেন না।

বুধবার ওই গাড়িবহরে থাকা চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহাথির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সাইফুল ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই ঘটনা ঘটেছে। আমরা একটি গ্রামের রাস্তা থেকে আরাকান মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী ওই ট্রাকটি আমাদের গাড়িতে ধাক্কা দেয়। ট্রাকটির মালিক আওয়ামী লীগের এক নেতা এটা আমরা জানতে পেরেছি।

তিনি আরও বলেন, হাসনাত-সারজিস ঢাকা থেকে আসার সময় যেই গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতেই ধাক্কা দেওয়া হয়েছে। তবে, তারা কবর জেয়ারত শেষে ওই গাড়িতে না উঠে সৌভাগ্যক্রমে অন্য আরেকটি গাড়িতে উঠেন। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, এই গাড়িটাতে আমি ছিলাম। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক লাইভে এসে বলেন, আমরা তিনটি গাড়ি নিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে গিয়েছিলাম। ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আমাদের একটি গাড়ি। তবে সৌভাগ্যক্রমে হাসনাত ও সারজিস দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িটি আগে পরিবর্তন করে ফেলেছি।

তিনি বলেন, হাসনাত-সারজিস ভাই একটি গাড়িতে, আমরা আরেকটি গাড়ি এবং আমাদের অন্য সহকর্মীরা আরেকটি গাড়িতে ছিল। আমরা একটু পিছিয়ে ছিলাম, আরেকটি একটু এগিয়ে ছিল। ঘটনার সময় একটি ট্রাক এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমাদের সেই গাড়িটি চাপা দেওয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে স্ট্যাটাসে সারজিস ও হাসনাত লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকসহ ট্রাকটিকে পুলিশ আটক করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ