শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে মিছিলটি শুরু করা হয়। মডার্ন মোড় ঘুরে আবারও আবু শহীদ চত্বরে এসে শেষ হয় মিছিলটি। কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন। তারা হত্যাকারী চিন্ময় অনুসারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে নানা স্লোগান দেন।

পরে সমাবেশে বক্তব্য দেন- মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, জাকির হোসেন, সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ফ্যাসিবাদীদের উস্কানিতে ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসী সংগঠন ইসকন সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেশে সনাতন সম্প্রদায়ের লোকজন সম্পূর্ণ নিরাপদে থাকা সত্ত্বেও সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসের তথাকথিত অনুসারীরা আদালতে প্রকাশ্য দিবালোকে গলাকেটে আইনজীবীকে হত্যা করেছে। মসজিদে হামলা, ভাঙচুর করেছে।

তারা আরো বলেন, খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আবারও ছাত্র জনতার বিপ্লব শুরু হবে। একই সাথে সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান তারা। এসময় দেশবাসীকে উস্কানিতে পা না দিয়ে শান্ত থাকারও আহ্বান জানান বক্তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ