বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংগঠনের আবরণে ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। এদের উগ্র আস্ফালনে প্রাণ হারাতে হলো এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম আদালত চত্ত্বরে এই গোষ্ঠী সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মুসল্লীসহ নিরীহ পথচারীদের উপর হামলা করেছিল। উক্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শহীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হতাহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার ও ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।

ষড়যন্ত্র বন্ধে ফ্যাসিস্ট ও খুনী হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযুক্ত ইস্কন নেতাকে মদদ দান সহ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে কোন উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফেনী শহর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ফেনী শহর সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন খেলফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মাদ  মোস্তাফিজুর রহমান ফয়সাল,  কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ  জাফরী, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী, মাওলানা মুর্তুজা সালেহ, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, খেলাফত মজলিস ফেনী জেলা সেক্রেটারি  মাওলানা সানাউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল্লাহ ভূঁইয়া,  ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা শফিউল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন , সদর সভাপতি মাওলানা করিম উল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, দাগনভুইয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সা'দ উদ্দিন, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, শাহ শিহাব উদ্দিন, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মদ মোশাররফ হোসাইন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ