শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে এদেশে সুচিত হয়েছে এক নতুন অধ্যায়। গত ৫ আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার কাজ করছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জোন রাশেদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ মতলুবর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির ডাঃ তারিক রহমান প্রমুখ।

স্মরণসভায় নিহত ও আহতের পরিবারের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান, শহীদ আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ মনিরা বেগম, আহত আলিফ মনিরের মা শাকিলা ফেরদৌস।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ