শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে মনোহরদীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। এস এম সাইফুল ইসলাম ।।

উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে 'মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ'। এতে মাদরাসার শত শত ছাত্র, শিক্ষক, উলামায়ে কেরাম ও সাধারণ বিক্ষুব্ধ জনতা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ।

তিনি বলেন, অবিলম্বে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। সেই সাথে ভারতের মদদপুষ্ট উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, রক্তের বিনিময়েই ইসলাম নামক বৃক্ষ সতেজ থাকে। আমার ভাই আলিফ রক্ত দিয়েছে, এই রক্ত কখনোই বৃথা যাবেনা ইনশাআল্লাহ। এখন আমাদের করণীয় হলো বিদ্বেষ, মতবিরোধ ও একে অন্যের সমালোচনা বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়া।

অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরদী মডেল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী রাশেদুল হাসান তানিম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সম্প্রীতি চাই, হানাহানি চাইনা। যদি হানাহানি ইস্কনের সদস্যরা করতে চায়, তাহলে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। তৌহিদী জনতা মাঠে নামলে এক মুহুর্ত বাংলায় ঠাঁই পাবেনা এই সন্ত্রাসী সংগঠন ও তার দোসররা।

আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মনতলা ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ বাকিউল ইসলাম বাকি, ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ হাফেজ মাওলানা রুহুল আমিন, আল মাহমুদ আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মশিউর রহমান বিপ্লব, দারুল কোরআন মডেল মাদরাসার প্রিন্সিপাল, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম শাহিন, আদর্শ মহিলা হিফজ মাদরাসার প্রিন্সিপাল, মুফতী মাহমুদ হাসান, ইক্বরা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ তবিবুর রহমান, তাহমিদুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল, চালা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাজহারুল ইসলাম ও মনোহরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ