শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। এর আগে, বুধবার রাতে  চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেন সিরাজ। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেফতার করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ