শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজান হত্যা মামলায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী কসাইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও একই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২)।

এর আগে গত ৯ অক্টোবর রাত ৯টার দিকে বগুড়া সদর ইউনিয়নের গোকুল মাজারের কাছে মিজান হামলার শিকার হন। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীরা মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান, বিদ্যুৎ ও রফিকুল মিজান হত্যা মামলার অন্যতম আসামি। গোপন সংবাদে বুধবার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ