শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি
লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে অনুষ্ঠিত নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন বহু নিঃসন্তান নারী। তারা সদ্য স্নান শেষে ভেজা কাপড়ে বটগাছের নিচে আঁচল পেতে সন্তান লাভের আশায় প্রার্থনা করছিলেন। তাদের বিশ্বাস, গাছের ফল বা পাতা যদি তাদের আঁচলে পড়ে, তবে তারা সন্তান লাভ করবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী নবান্ন উৎসবের সময় এমন দৃশ্য দেখা গেছে। গোঁসাইজীর আশ্রমের বটগাছের নিচে নারী ভক্তরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে গাছ থেকে ফল বা পাতা পড়ার অপেক্ষায় ছিলেন। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছিলেন, আর আশেপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। প্রতিবছরই দেশের নানা প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা এই আশ্রমে এসে সন্তানের জন্য প্রার্থনা করেন।

এ বিষয়ে এক নারী জানান, অনেকের মুখে শুনেছি আঁচল বিছিয়ে মানত করলে সন্তান হয়। তাই আমি এখানে এসেছি, যাতে আমারও সন্তান লাভ হয়।

কুমিল্লা থেকে আসা এক নারী জানান, দীর্ঘ ১০ বছর ধরে আমার সন্তান হয়নি। বহু চিকিৎসা করেও কিছু হয়নি। এরপর আমি এখানে আসি, কারণ আমার ননদ এখানে এসে সন্তান লাভ করেছেন।

আশ্রম কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার জানান, নবান্ন উৎসবে নিঃসন্তান নারীরা মানত করেন, পরে ভক্তদের কলাপাতা দিয়ে খিচুড়ি প্রসাদ হিসেবে খাওয়ানো হয়।

তবে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম শাহাবুদ্দিন এ ব্যাপারে বলেন, এভাবে সন্তান লাভের প্রার্থনা কুসংস্কার। বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। নারী-পুরুষের মিলন ছাড়া কেউ সন্তান ধারণ করতে পারেন না। গাছের পাতা বা ফলের প্রভাবে সন্তান উৎপাদন সম্ভব নয়। এজন্য মানুষের উচিত ফকির বা সাধুদের পিছে না ঘুরে চিকিৎসকের কাছে যাওয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ