শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। " মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না " প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) সকাল ১০ টায়  নওগাঁ সরকারি কলেজের শহিদ ফাহমিন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলজিটির অধ্যক্ষ প্রফেসর সামছুল হক।

আয়োজকরা জানান শিক্ষার্থীদের মাঝে রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ বাকী বিল্লাহ্। সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ৭৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি প্রকৌশলী শাহ নেওয়াজ রক্সি জানান, "আলহামদুলিল্লাহ, আমরা রক্তদান বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আজ আমাদের ৪০ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। আমরা আশা রাখি শিক্ষার্থীরা রক্তদানে আরো বেশি আগ্রহী হবে, ইনশাআল্লাহ।"

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ