শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে পা‌লি‌য়ে‌ছে স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২১) না‌মে গৃহবধূর লাশ রে‌খে পা‌লি‌য়ে‌ছেন তার স্বামী মো: রা‌কিব। নিহত গৃহবধূ সীমা বেগম ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের কা‌লিরহাট এলাকার মো: রা‌কিবের স্ত্রী ও এক সন্তা‌নের জননী।

বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) সকা‌লে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আ‌গে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সা‌থে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো: রাকি‌বের সা‌থে বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আ‌ছে। সীমার স্বামী রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া-ঝা‌মেলা চ‌লেই আস‌ছিল। গত বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এ‌নি‌য়ে স্বামীর সা‌থে অ‌ভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রে ব‌লে দাবি ক‌রেন তারা। প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে বৃহস্পতিবার গভীর রাত ৪ টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে সকা‌লের দি‌কে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে আস‌লে স্ত্রীর লাশ হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে যায় নিহ‌তের স্বামী।

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: সি‌দ্দিকুর রহমান জানান, খবর পে‌য়ে সেখা‌নে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। লাশ ময়না তদন্ত কর‌লে আমরা মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এছাড়াও নিহত‌দের প‌রিবার থে‌কে এখনও কেউ অ‌ভি‌যোগ ক‌রে‌নি। ত‌বে লিখিত অ‌ভি‌যোগ কর‌লে আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ