শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নোয়াখালীর ডুবোচরে ভেসে এলো তিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন। ওই সময় চরে বিশাল তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় জমান সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি মাছটি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি আবার তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিমিটি  জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ