শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

‘দক্ষ যুবকরাই দেশের মূল চালিকাশক্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রবিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। বৃহস্পতিবার বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সভাকক্ষে টিটিসির আয়োজনে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সফল হতে গেলে দক্ষতা, সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। যুবকদের মধ্যে এ তিন বৈশিষ্ট্যের সমন্বয় থাকলে সহসাই সফলতা ধরা দেবে। তিনি বলেন, কঠিন সময়ের পর ভালো সময় আসে। সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা সকলেই সময়ের সদ্ব্যবহার এবং কঠিন পরিশ্রম করেছে। তাই যুবকদের পরিশ্রমী হতে হবে। কাজ-কর্মে, কথায় বিনয়ী হতে হবে।

তিনি আরও বলেন, টিটিসি দেশের বেকার যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশই টিটিসির কার্যক্রম সম্পর্কে অবগত নয়। এর সেবা এবং প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই আরও বেশি দক্ষ জনশক্তি পাবে দেশ।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন- অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক এজিএম জিয়াউল ইসলাম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, টিটিসি চিফ ইন্সট্রাক্টর লায়লা আফরোজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ