শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

জামিয়া আরবিয়া গোরকঘাটা’র মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী

মহেশখালী উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ২দিন ব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ও বুধবার (১১ ডিসেম্বর)।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ২০২৪ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান এবং ২০২৩ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে যারা ১ম স্থান অধিকার করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে।

আলোচনা করবেন- মাওলানা উমর ফারুক সন্দীপী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা আনোয়ার আজহারী, মাওলানা হাফেজ নুরুল কাদের, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল-মারুফ ও মাওলানা নেছারুল হক প্রমূখ।

ইতোমধ্যে সভার পূর্বপ্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার পরিচালক আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনয়েম ও নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম (জদীদ)।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ