শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

সিরায়া বিজয়ে সিরাজদিখানে সাধারণ জনতার আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরায়া বিজয়ে সিরাজদিখানে সাধারণ জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা বাস স্ট্যান্ডে মিছিলের আয়োজন করা হয়।

অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে লাখো সাধারণ সিরিয়ান জনতাকে খুন, গুম, অত্যাচার করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে স্বৈরাচারী আল আসাদ ও বাসার আল আসাদ। এভাবে ক্ষমতার আসন আঁকড়ে ছিল তার পতনে পুরো সিরিয়াবাসীদের মধ্যে যেই খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সেই খুশিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতা আজ এক আনন্দ মিছিল আয়োজন করেন। যেখানে উপজেলার আলেম-উলামাসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্র ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন সিরাজদিখান কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা নূরে আলম সিদ্দিকি, কাঠালতলী আদর্শ মহিলা মাদরাসার শিক্ষা সচিব  মুফতি জাকির হুসাইন আজিজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজদিখান প্রতিনিধি মো. ইয়ামিন শেখ, শান্তি সংঘের সভাপতি মো. আল মামুন, ইছাপুরা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. রনি শেখ, ভিএম রাব্বী, মারুফ শেখ, সচেতন ছাত্র সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবু রায়হান, মো. শাহপরান প্রমুখ।

পরবর্তীতে সিরিয়ার বর্তমান অবস্থার দ্রুত উন্নতি ও পুরো মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ