শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নওগাঁয় সড়কে ঝরল ২ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মাহিন আহমেদ সাগর (২৭) ও আলভী রাব্বানী জিহান (৩২) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। সোমবার পৌনে ৩টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের অদূরে শাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন আহমেদ সাগর জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আ. জব্বারের ছেলে ও নিহত আলভী রাব্বানী জিহান একই এলাকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ গামী একটি প্রাইভেটকার ও একটি বাসকে রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয় এবং দুজন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ