শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক ট্রাক চাপায় মো. শাওন (২৫) ও মো. তাজিম(২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে, গুরুত্বর আহত হয়েছেন আরেক বন্ধু। এ নিয়ে ভাঙ্গায় গত দুই দিনে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এতে করে স্থানীয় সচেতন মহলের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে।

সোমবার রাত ৯ টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সীমান্তবর্তী এলাকা নারানদিয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. শাওন, সে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে, আরেক বন্ধু নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার এবং অন্যজন গুরুতর আহত ভাঙ্গা উপজেলার বরদিয়া গ্রামের লিটু শেখের ছেলে খালিদ শেখ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে এরা তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য জয়বাংলা পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাজিম সরদার নিহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মাতুব্বরও মারা যান। খালিদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে অন্য একজন আহত হয়েছেন। আহত জনকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া নামক স্থানে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতাল আনার পথে আরেকজন নিহত হয়েছে, অপরজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, ভাঙ্গায় গত দুইদিনে মোটরসাইকেল দূর্ঘটনায় ৪ জনের মত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে এক হতাশা ও আতঙ্ক  বিরাজ করছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ