শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

গাইবান্ধার আদালতে পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীকে হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় স্ত্রী চন্দনা রাণী প্রতিমার (৩২) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন স্বামী রবীন্দ্রনাথ কর্মকার (৪২)। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা (সুন্দরগঞ্জ আমলি আদালত) আদালতে বিচারক মো. জান্নাতুল ইসলাম এ সমন জারি করেন।

নির্যাতিত স্বামী রবীন্দ্রনাথ কর্মকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত জোগেশ চন্দ্র কর্মকারের ছেলে।

বাদীর আইনজীবী আবেদুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়,  ২০০৬ সালে সনাতন ধর্মের বিধান অনুযায়ী প্রতিমা রানী ও রবীন্দ্রনাথ কর্মকারের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্ত্রী ও তার পরিবার টাকার দাবিতে চাপ সৃষ্টি করেন। ইতোমধ্যে রবীন্দ্রনাথ তার স্ত্রীকে ১৩ শতক জমি কিনে দিলেও তাতে সন্তুষ্ট না হয়ে বাড়ির ভিটের আরও ৩৫ শতক জমি বা ৩০ লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগ আরো উল্লেখ করা হয়, গত ৯ মে বিকেলে তার স্ত্রী এবং শাশুড়ি ঘর থেকে নগদ ২৫ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান বাসনপত্র নিয়ে নাবালিকা কন্যাদের সঙ্গে চলে যান। বারবার চেষ্টা করেও স্ত্রীকে সংসারে ফেরাতে ব্যর্থ হন স্বামী। এ বিষয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তার স্ত্রী সাফ জানিয়ে দেন, দাবিকৃত টাকা না পেলে তিনি আর সংসার করবেন না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ