শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকদলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি নিয়ে কৃষাণ-কৃষাণী সেজে ও ব্যান্ড দল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। দুপুর ১২টায় বগুড়া শহরের আলতাফুনেচ্ছা খেলার মাঠে সমাবেশ ও র‌্যালির আগে কেককাটা, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা কৃষকদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমনের পরিচালনা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র একেএম মাহবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে ফোটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন। কৃষকদের সাথে মাঠে ময়দানের খান খনন কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন। কৃষকদলের নেতাকর্মীদের কাজ হবে, কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করতে হবে। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ