শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নওগাঁয় পুকুরে মিলল চা দোকানির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিহত মো. আনারুল ইসলাম উপজেলার বুজুরকান্তপুর গ্রামের মৃত তাজ মোহাম্মদের ছেলে ও মহাদেবপুর মাছের মোড়ের পাশের একটি চা দোকানি।

এলাকাবাসী ও ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ অফিসার এসআই খান বলেন, উপজেলা সদরের মাছের মোড়ের পাশে সে একটি চায়ের দোকান করত। দোকান শেষে সে প্রায় দিনই নেশা করে রাত ১টা থেকে ২টার দিকে বাড়ি গিয়ে স্ত্রীকে গালি-গালাজ করে। প্রতিদিনের মতো সে গতকাল বাড়ি থেকে দোকানে আসে এবং রাতে দোকান বন্ধ করে তার স্ত্রীর বড় ভাই ফারুকের সাথে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর পথিমধ্যে থেকে তার স্ত্রীর বাড়ি চলে গেলেও সে আর বাড়ি ফেরেনি। আজ তার বাড়ি পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই খান শহিদুল বলেন, স্থানীয়রা লাশটি দেখার পর নিহতের পরিবারের লোকজনসহ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ