শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চার অটোরিকশাযাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এই তিনজন হলেন- দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। নিহত বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত মামুন বাসন থানা এলাকার নজরুল ইসলামের ছেলে। নিহত সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মধ্যে পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনজন মারা যান।

দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম। বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ