শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মৃদু শৈতপ্রবাহ চুয়াডাঙ্গায়, আরও কমতে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈতপ্রবাহ। কুয়াশা ভেদ করে সূর্য কিরণ ছড়ালেও হিমেল বাতাসে কনকনে শীত অনুভব হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাদের আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জেলা শহরসহ গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জেলা। বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার কুয়াশার পরিমাণ কম হলেও শীতের তীব্রতা বেশি।

ভোরের আলো ফুটলেও কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনের বাইরে অনেকে বাড়ির বাইরে বের না হলেও জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে শ্রমিকদের।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে।

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের আব্দুর রহিম নামের এক কৃষক বলেন, ‘এবার ৩ বিঘা জমিতে ইরি ধান রোপণ করেছি। ভোর থেকেই পরিচর্চা করতে হচ্ছে। এমনিতেই হাত-পা যেন বরফ হয়ে যাচ্ছে, অন্যদিকে হিমেল বাতাসে আরও বেগতিক অবস্থা। কিছুই করার নেই। পরিচর্চা করতে তো হবেই।’

এদিকে শীতের কারণে শ্বাসকষ্ট, জ্বর-সর্দিতে বেশি ভুগছেন শিশু ও বয়োজ্যেষ্ঠরা। এদের মধ্যে বেশি সমস্যা বয়স্কদের। শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত রোগব্যাধিও। প্রতিদিন জেলার সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে  শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। শীতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চিকিৎসকরা নানা পরামর্শ দিচ্ছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ