শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে তাদের কবরে (বদ্ধভূমি) ফুলের বেদি প্রদান করা হয়। শনিবার দিবসের প্রথম প্রহরে শহীদদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান উপজেলার রাধাবাড়ি রেলগেট, কোকতাড়া বকুলতলা ও শ্রীমন্তপুর আদিবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুলের বেদি প্রদানসহ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজেশ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার ওসি কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জহুরুল আলম তরফদার রুকু ও মজিবর রহমানসহ অনেকেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ