শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়ন ওলামা দলের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মালানা মো. মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মো. জাফর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সেলিম হাওলাদারকে নির্বাচিত করে মোট ১৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটায় কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল হাসান নগর ইউনিয়ন শাখা।

ওলামা দলের উপজেলা সভাপতি কাজী মাও. মো. রবিউল আলম এর সভাপতিত্ব ও তত্বাবধানে উপস্থিত সকলে মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। পরে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম। তিনি নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কাজী মাও. মো. আনসার উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদার প্রমুখ।

আলোচনাসভা শেষে কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন উপজেলা সভাপতি। কমিটির অন্যান্যরা হলেন- মাও. মো. সালাউদ্দিন (সিনিয়র সহ-সভাপতি), হাফেজ মোসলে উদ্দিন ভুঁইয়া (সহ-সভাপতি), হাফেজ জসিম উদ্দিন (যুগ্ম সম্পাদক), ইমাম মাও.মাকসুদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হাফেজ হারুনর রশীদ (প্রচার সম্পাদক), হাফেজ শাফায়েত হোসেন (সহ-প্রচার সম্পাদক), মাও. নুরুল আমিন (দপ্তর সম্পাদক), হাফেজ মো. আল-আমীন (সহ-দপ্তর সম্পাদক), মাও. মো. হাসনাইন (ধর্মবিষয়ক সম্পাদক), হাফেজ হাসান শরীফ (সহ-ধর্মবিষয়ক সম্পাদক), মৌলভী মো. মোতাহার আহমদ (আইন বিষয়ক সম্পাদক), মোও. আনোয়ার হোসেন হেলালি (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মৌলভী মো. আলম (সমাজকল্যাণ সম্পাদক), মাও. মহিউদ্দিন (স্বাস্থ বিষয়ক সম্পাদক), মাও. কামাল উদ্দিন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক)।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ