শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে  বরিশাল নগরীর ত্রিশ গোডাউনস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি।  শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা সভার শুরুতে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক ও শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বছির।  আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে  দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ