শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এবার তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। আর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরি বেরিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ