শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামিয়া ত্বাজভীদুল কোরআনের কেরাত মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববরেণ্য ক্বারী, উস্তাদুল কুররা আল্লামা ওবায়দুল্লাহ (রহ:) প্রতিষ্ঠিত জামিয়াহ্ ত্বাজভীদুল ক্বোর’আন এর বার্ষিক ক্বিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর চকবাজারের উর্দু রোডে আল্লামা ক্বারী ওবায়দুল্লাহ (রহ:) ক্বিরাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কালাম আজাদ।  

ক্বারী জুবায়ের আহমদ এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করে শোনান বাংলাদেশ বেতারের প্রাত্তন প্রধান ক্বারী, লালবাগ মাদ্রাসার শিক্ষক আল্লামা ক্বারী আবু রায়হান হাফি.সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরেণ্য ক্বারীগণ।

জামিয়াহ্ ত্বাজভীদুল ক্বোর'আন এর প্রিন্সিপাল ক্বারী শাহ্ ওয়ালিউল্লাহ বিন ক্বারী ওবায়দুল্লাহ বলেন, ১৯৬৪ সাল থেকে সারাবছর বিনামূল্যে দূরদূরান্ত থেকে আসা মাদ্রাসার ছাত্র ও এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে ক্বিরাত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই জামিয়ায়। বছর শেষে নিয়মিত ক্বিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ, ক্বারী ওবায়দুল্লাহ (রহ:) ক্বিরাত ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও পবিত্র ক্বোর’আনের বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 

ক্বিরাত ও দোয়া মাহফিল শেষে সেরা ক্বারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ