শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শৈলকুপায় বিভিন্ন ইসলামী দলের ভিন্নধর্মী বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. আব্দুল আলিম, শৈলকুপা

শৈলকুপায় দীর্ঘ কয়েক বছর পর মহান বিজয় দিবস উপলক্ষে রাজপথে মিছিল করতে দেখা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখার সদস্যদের। এবারের উদযাপন ছিল ভিন্ন রকম।

বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা কোনো ধরনের ব্যানার ও পুষ্প বাদেই মিছিল বের করে। তাদের মিছিল নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং তাকবির ও বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে রাজপথ।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখা ব্যানারসহ মিছিল বের করে। তবে তাদের ব্যানারে বিজয় দিবসের কোনো উল্লেখ ছিল না এবং ফুলের ব্যবহারও দেখা যায়নি।

উভয় দলই মিনারের পাদদেশে সমবেত হয়ে তারা ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেন। তাদের বক্তব্যে ইসলামের শান্তি ও শুদ্ধতার বার্তা প্রচারিত হয়। বিজয় দিবস ছিল তাদের জন্য একটি উছিলা মাত্র। এই দিনটিকে ভিন্নভাবে উদযাপনের মাধ্যমে তারা যে মডেল উপস্থাপন করলেন তা নতুনত্ব এবং ইসলামী ভাবধারার প্রতিফলন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে ভিন্নভাবেও বিজয় দিবস উদযাপন করা যায় এবং ইসলামী আদর্শের প্রচার করা সম্ভব।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ