শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার আমিনুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী। পরে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় সেনাবাহিনী, জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তওসীফ, জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ বিএনপি নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ