শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চুরির অভিযোগে আটক যুবকের গানের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটো চুরির অভিযোগে আটক এক যুবকের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা আটক করে উত্তম মাধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসা চলাকালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন এবং দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় ওই যুবক হঠাৎ গান গাওয়া শুরু করেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের এই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

স্থানীয়রা জানায়, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এমন ব্যতিক্রমী ঘটনায় তারা বিস্মিত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে মজার বলে উল্লেখ করছেন, আবার কেউ আইনি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ