রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টঙ্গীতে মুসল্লিদের ওপর হামলা : খুনিদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল শুরায়ে নেজাম ও মুসল্লিদের ওপর হামলা করেছে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

ন্যাক্কারজনক এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে নিন্দা জানিয়েছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

তিনি বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে সা'দপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এতে পরিকল্পিত ভাবে তিনজন নিরপরাধ মুসল্লিকে হত্যা ও শতশত সাথীদের মারাত্মকভাবে আহত করা হয়েছে। ঘৃণ্যতম এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তাই এমন ঘৃণ্য ও বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ