শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সৌদি দূতাবাসের হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আট বিভাগসহ মোট ৯টি স্থানে হিফজুৃল কোরআন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ঢাকা উত্তর, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা দক্ষিণের বাছাইপর্ব সম্পন্ন হয়। সৌদি দূতাবাসের রিলিজিয়া এ্যাটাশে অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ রফিকুল ইসলাম মাদানি, শাইখ হাফেজ আনিসুর রহমান প্রমুখ। প্রতিযোগিতার তত্ত্বাবধায়নে ছিলেন মোহাম্মদ আব্দুস সোবহান।

দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপ— ১৫ পারা, খ গ্রুপ— ৩০ পারা।

প্রতি গ্রুপ থেকে তিনজন ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়, যারা জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ