রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাকিমপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক।

আরও বক্তব্য দেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রমজান আলী, সেক্রেটারি এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুল ইসলামসহ আরও অনেকে।

দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি সবিরুল ইসলাম ও সেক্রেটারি আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ