রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নে শিশু ধর্ষণের (১৪) অভিযোগে ধর্ষক শিপন মিয়া ও তার সহযোগি মহসিন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলাধীন ৫নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বাড়িতে একই গ্রামের বাসিন্দা ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) একই গ্রামের ১৪ বছরের শিশুকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ঘটনায় সহযোগিতা করেন একই গ্রামের বাসিন্দা কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শিশুর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে ধর্ষক শিপন মিয়া ও তার সহযোগি মহসিন মিয়াকে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ